ফুটবল নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার-ইনস্টাগ্রামে দানি আলভেজকে যাঁরা অনুসরণ করেন, তাঁরা নিশ্চয়ই ব্যাপারটা জানেন। বার্সার এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার দারুণ ফ্যাশনসচেতন। নিত্যনতুন পোশাক পরে কয়েক দিন পর পর সেলফি পোস্ট না করলে তাঁর চলেই না! আলভেজ ইঙ্গিত দিয়েছেন, ফুটবল ছাড়ার পর ফ্যাশনজগতেই ক্যারিয়ার গড়তে পারেন। শুধু পোশাক নয়, সংগীতের প্রতি তাঁর বেশ আগ্রহ আছে। ইউটিউবে গানের বেশ কিছু ভিডিও আছে তাঁর। আর আছে রসনাবিলাস। এই দুটিতেও ফুটবলের পর ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন। কিন্তু ফুটবলে থাকতে চান না কেন? আর এখনই বা অবসরের কথা আসছে কেন? আলভেজ অবশ্য প্রথম প্রশ্নের উত্তর দেননি। আর দ্বিতীয় প্রশ্নটা তো উঠবেই, আলভেজের বয়স হয়ে গেছে ৩২, মেঘে মেঘে বেলা তো কম হলো না! ফিফাডটকম।