ফুটবল-ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁকফোকরে টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা আগে থেকেই দেখতেন অ্যান্ডি মারে। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি এখন স্প্যানিশ লিগও দেখেন। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিওনেল মেসির বার্সার হয়ে ৪০০ গোলের মাইলফলক ছোঁয়া ম্যাচটি দেখার পর এটি জানিয়েছিলেন ব্রিটিশ টেনিস তারকা। তিনি যে ফুটবলের একনিষ্ঠ ভক্ত, সেটির প্রমাণ দিলেন আরও একবার। চ্যাম্পিয়নস লিগে পরশুর বার্সা-পিএসজি ম্যাচটিও দেখেছেন গ্যালারিতে থেকে। তবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে ম্যাচটি দেখতেই ন্যু ক্যাম্পে উড়ে গিয়েছিলেন। সাবেক সুইডিশ টেনিস তারকা ইয়োহান রিয়র্কমানের তত্ত্বাবধানে ক্লে-কোর্টের প্রস্তুতি চলছে মারের। সুযোগটা কাজে লাগিয়েছেন এই আরকি! গ্যালারিতে তাঁর সঙ্গে ছিলেন সাবেক ব্রিটিশ টেনিস খেলোয়াড় রস হাচিনস। মেইল অনলাইন।