ফুটবলকে বিদায় ত্রেজেগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর মাঠের ফুটবল নয়। খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিলেন ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরোজয়ী ফ্রান্স ফুটবল দলের সদস্য ডেভিড ত্রেজেগে।
ইউরোপীয় ফুটবলে আগেই ব্রাত্য হয়ে পড়া ত্রেজেগে মাঝখানে খেলেছেন আরব আমিরাতের ক্লাব বানিয়াসে। ২০১১ সালে দলটির হয়ে ৩ ম্যাচ খেলার পর খেলছেন আর্জেন্টিনার রিভারপ্লেট এবং নিউওয়েলস ওল্ড বয়েজে।
সর্বশেষ ইন্ডিয়ান সুপার লিগের পুনে সিটিতে। ৩৭ বছর বয়সী ত্রেজেগের অবসরের খবরটি দিয়েছে আর্জেন্টাইন দৈনিক ক্লারিন। অবসরের পর পুরোনো ক্লাব জুভেন্টাসের টিম ম্যানেজমেন্টে যোগ দেওয়ার কথা। ২০০০-২০১০—এই দীর্ঘ সময় জুভেন্টাসে খেলেছেন ত্রেজেগে, ২৪৫ ম্যাচে করেছেন ১৪৯ গোল। এএফপি।