ফুটবলপ্রেমীদের জন্য প্রেডিকশন গেম খেলার সুযোগ
ফুটবলপ্রেমীদের জন্য প্রেডিকশন গেম খেলার সুযোগ নিয়ে এসেছে ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার্স অব বাংলাদেশ (এফএফপিবি)।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, playfantasy365.games ওয়েবসাইটে নিবন্ধন করে এখন থেকে দেশ ও বিদেশের বিভিন্ন ফুটবল ম্যাচ নিয়ে প্রেডিকশন গেম খেলা যাবে বিনা মূল্যে। জয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ ছাড়াও সর্বমোট চল্লিশটি পুরস্কার।
প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলি পাওয়া যাবে playfantasy365.games ওয়েবসাইটে। একই সঙ্গে সেখানে পাওয়া যাবে প্রেডিকশন গেম–এ সাহায্য করার জন্য দেশ-বিদেশের ফুটবল বোদ্ধাদের পরামর্শ, মতামত ও বিশ্লেষণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার্স অব বাংলাদেশ (এফএফপিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যান্টাসি ফুটবল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বাংলাদেশি ফ্যান্টাসি ফুটবলপ্রেমীদের জন্য এটি সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম।