ফুটবলারদের দলবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় দলগুলো নতুন মৌসুমের জন্য ঘর গুছিয়ে ফেলেছে আগেই। বাকি শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শুরু আজ, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। হাতে সময় থাকায় দলগুলো নিজেদের সুবিধাজনক সময়েই খেলোয়াড় নিবন্ধনের কাজটা শেষ করবে। কয়েক বছর ধরে এই ধারাটা চলতে থাকায় দলবদলের সত্যিকারের উত্তেজনা হারিয়ে গেছে পুরোপুরিই।
শেখ জামাল ধানমন্ডি ও আবাহনী আগামীকাল ভুটান যাচ্ছে কিংস কাপে খেলতে। এই দুটি দল আগামী মাসে দলবদলের আনুষ্ঠানিকতা সারবে।