ফুটবলারদের শাস্তি চাননি সালাউদ্দিন
অভিযুক্ত ফুটবলাররা যে শাস্তি পেতে পারেন, আগেই তা অনুমান করতে পেরেছিলেন। কিন্তু মামুনুলরা শাস্তি পাওয়ায় কষ্টই পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
শৃঙ্খলা ভাঙা, মদ্যপান, অসদাচরণ, জাতীয় দলের প্রতি মনোযোগের অভাব—এমন বেশ কিছু অভিযোগে পরশু মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে এক বছরের জন্য জাতীয় দলে নিষিদ্ধ করেছে বাফুফে। ছয় মাস নিষিদ্ধ সোহেল রানা ও ইয়াছিন খান।
এই ফুটবলাররা শাস্তি পাওয়ায় বেদনাহত সালাউদ্দিন কাল বলছিলেন, ‘আমি সকালে পত্রিকা হাতে নিয়ে খবরটা পড়তে পারিনি। ঘর থেকে বেরিয়ে লনে একা বসে পত্রিকার পাতার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম।’
কিন্তু শাস্তি দেওয়া ছাড়া বাফুফের কিছুই করার ছিল না সেটাও পরক্ষণে জানালেন, ‘আমি ওদের শাস্তি দিতে চাইনি। কারণ নিজেও ফুটবলার ছিলাম। ওরা শাস্তি পাওয়ায় কেউ যদি দুঃখ পেয়ে থাকে সে আমি নিজে। আমার একার হাতে ক্ষমতা থাকলে এই শাস্তি দিতাম না।’
শুধুই জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে চার ফুটবলারকে। ঘরোয়া ফুটবলের দরজা তাঁদের জন্য খোলাই থাকছে। জাতীয় দল কমিটির নেওয়া এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন সালাউদ্দিন, ‘কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে সম্মান করছি। আসলেই খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। যদিও একজন খেলোয়াড় নিষিদ্ধ হওয়াটা দুঃখের ব্যাপার। লিগ খেলার সুযোগও বন্ধ করে দিলে ওদের পেটে লাথি মারা হতো। আমি সেটা চাইনি। কিন্তু ওরা যা করেছে তাতে এই কমিটিরও কিছু করার ছিল না।’
ফুটবলারদের শৃঙ্খলা ভাঙার অভিযোগ এই প্রথম নয়। কিন্তু আগে কেন শাস্তি দেওয়া হয়নি? সালাউদ্দিন দিলেন সেই ব্যাখ্যা, ‘সব সময় সবাইকে শাস্তি দেওয়া যায় না। আমরা আগে তাদের শোধরানোর সুযোগ দিয়েছি। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছি ভালো কিছুর। কিন্তু লাভ হয়নি।’
২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। মামুনুল না থাকার প্রভাব কি পড়বে ম্যাচে? সালাউদ্দিন মনে করেন পড়বে না, ‘ও দলে থাকায় তো আমরা চ্যাম্পিয়ন হইনি। ও তো মেসি নয় যে দলে বড় পার্থক্য গড়ে দেবে। আসলে এই খেলোয়াড়দের দিয়েই শাস্তির প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। এখন ওরা যেন দ্রুত ভুল শুধরে ফিরে আসে, সেটাই চাইব।’
ফুটবলারদেরশাস্তিচাননিসালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
অভিযুক্ত ফুটবলাররা যে শাস্তি পেতে পারেন, আগেই তা অনুমান করতে পেরেছিলেন।কিন্তু মামুনুলরা শাস্তি পাওয়ায় কষ্টই পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
শৃঙ্খলা ভাঙা, মদ্যপান, অসদাচরণ, জাতীয় দলের প্রতি মনোযোগের অভাব—এমন বেশ কিছু অভিযোগে পরশু মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে এক বছরের জন্য জাতীয় দলে নিষিদ্ধ করেছে বাফুফে।ছয় মাস নিষিদ্ধ সোহেল রানা ও ইয়াছিন খান।
এই ফুটবলাররা শাস্তি পাওয়ায় বেদনাহত সালাউদ্দিন কাল বলছিলেন, ‘আমি সকালে পত্রিকা হাতে নিয়ে খবরটা পড়তে পারিনি।ঘর থেকে বেরিয়ে লনে একা বসে পত্রিকার পাতার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম।’
কিন্তু শাস্তি দেওয়া ছাড়া বাফুফের কিছুই করার ছিল না সেটাও পরক্ষণে জানালেন, ‘আমি ওদের শাস্তি দিতে চাইনি।কারণ নিজেও ফুটবলার ছিলাম।ওরা শাস্তি পাওয়ায় কেউ যদি দুঃখ পেয়ে থাকে সে আমি নিজে।আমার একার হাতে ক্ষমতা থাকলে এই শাস্তি দিতাম না।’
শুধুই জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে চার ফুটবলারকে।ঘরোয়া ফুটবলের দরজা তাঁদের জন্য খোলাই থাকছে।জাতীয় দল কমিটির নেওয়া এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন সালাউদ্দিন, ‘কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে সম্মান করছি।আসলেই খুব ভালো সিদ্ধান্ত হয়েছে।যদিও একজন খেলোয়াড় নিষিদ্ধ হওয়াটা দুঃখের ব্যাপার।লিগ খেলার সুযোগও বন্ধ করে দিলে ওদের পেটে লাথি মারা হতো।আমি সেটা চাইনি।কিন্তু ওরা যা করেছে তাতে এই কমিটিরও কিছু করার ছিল না।’
ফুটবলারদের শৃঙ্খলা ভাঙার অভিযোগ এই প্রথম নয়।কিন্তু আগে কেন শাস্তি দেওয়া হয়নি? সালাউদ্দিন দিলেন সেই ব্যাখ্যা, ‘সব সময় সবাইকে শাস্তি দেওয়া যায় না।আমরা আগে তাদের শোধরানোর সুযোগ দিয়েছি।শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছি ভালো কিছুর।কিন্তু লাভ হয়নি।’
২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।মামুনুল না থাকার প্রভাব কি পড়বে ম্যাচে? সালাউদ্দিন মনে করেন পড়বে না, ‘ও দলে থাকায় তো আমরা চ্যাম্পিয়ন হইনি।ও তো মেসি নয় যে দলে বড় পার্থক্য গড়ে দেবে।আসলে এই খেলোয়াড়দের দিয়েই শাস্তির প্রক্রিয়াটা শুরু হয়ে গেল।এখন ওরা যেন দ্রুত ভুল শুধরে ফিরে আসে, সেটাই চাইব।’