ফুটবলে আট ধাপ অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ড কাপের ৯ ম্যাচের মাত্র একটিই ছিল ফিফাস্বীকৃত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পুরস্কারটা নগদেই পেল বাংলাদেশ। ২৬টি রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে, যা কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে দিয়েছে লাল-সবুজের দলকে। মামুনুলদের বর্তমান অবস্থান ১৫৭তম। এশিয়ায় ৩০তম।
দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের পরই ভারত ও পাকিস্তান। দুই দেশই যুগ্মভাবে ১৭১তম স্থানে। শ্রীলঙ্কা ১৭৩, নেপাল ১৮০, ভুটান ২০৯। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ওপরে মালদ্বীপ (১৩৫)। আফগানিস্তান ১৪৪তম। র্যাঙ্কিংয়ের শীর্ষে জার্মানি, দুইয়ে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল।