ফুটবলে আরও টাকা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই ফিফার বার্ষিক অনুদান বেড়ে গেছে কয়েক গুণ। তার ওপর বেসরকারি পৃষ্ঠপোষকও পাচ্ছে বাফুফে। জাতীয় দলের মান উন্নয়নে যেমন বছরে ৬-৭ কোটি টাকার আশ্বাস দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। সেটিও ছাপিয়ে ওই প্রতিষ্ঠানগুলো এখন আগ্রহ দেখাচ্ছে দেশের সামগ্রিক ফুটবল উন্নয়ন নিয়েই। উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো ম্যাক্স গ্রুপ, তমা গ্রুপ, সাইফ পাওয়ারটেক, ইমপ্রেস গ্রুপ, শার্প সিকিউরিটিজ লিমিটেড, বেবিসি অ্যাগ্রো প্রোডাক্ট।

কাল এই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা। সেখানেই জানানো হয়েছে, সপ্তাহ দু-একের মধ্যে একটা পথরেখা তৈরি করা হবে এবং সে অনুযায়ী আর্থিক সহায়তা দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আর ওই পথরেখা তৈরিতে বড় ভূমিকা রাখবেন নতুন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তিনি এখন ঢাকায় আছেন।