প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের মার্চ—পাঁচ মাসেই শেষ হলো ফিফা র্যা ঙ্কিংয়ে বেলজিয়ামের রাজত্ব। বেলজিয়ামকে হটিয়ে ১ নম্বর জায়গাটা পুনর্দখল করা আর্জেন্টিনা গত জুলাই থেকে অক্টোবর পর্যন্তও টানা চার মাস শীর্ষে ছিল। তার আগে পুরো এক বছর সবার ওপরে ছিল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ফিফা র্যা ঙ্কিংয়ে টানা সবচেয়ে লম্বা সময় ১ নম্বর ছিল ব্রাজিল। ১৯৯৪ সালের জুলাই থেকে ২০০১ সালের এপ্রিল পর্যন্ত টানা ৮২ মাস শীর্ষে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৫৫ মাস টানা শীর্ষে থেকে তালিকার দুইয়েও ব্রাজিল।
ফিফা র্যা ঙ্কিংয়ে টানা ১ নম্বর
৮২ মাস
ব্রাজিল
জুলাই, ১৯৯৪-এপ্রিল, ২০০১
৫৫ মাস
ব্রাজিল
জুলাই, ২০০২-জানুয়ারি, ২০০৭
৩৪ মাস
স্পেন
সেপ্টেম্বর, ২০১১-জুন, ২০১৪
১৪ মাস
ফ্রান্স
মে, ২০০১-জুন, ২০০২
১২ মাস
স্পেন
জুলাই, ২০০৮-জুন, ২০০৯
১২ মাস
জার্মানি
জুলাই, ২০১৪-জুন, ২০১৫