ফুটবলে সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দলকে সমর্থন জানাতে বিদেশে ছুটে গিয়েছিল তারা। কিন্তু তুর্কি ক্লাব বেসিকতাসের বেশ কয়েকজন সমর্থককে ফিরতে হয়েছে রক্তাক্ত হয়ে। ডায়নামো কিয়েভের মাঠ অলিম্পিস্কিতে গত পরশু চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচটি শুরু হওয়ার আগেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে জড়িয়ে পড়ে দুই দলের প্রায় ৬০০ সমর্থক। ঘরের মাঠে কিয়েভ ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বেসিকতাসকে। মাঠের বাইরের সহিংসতায় মার খেয়ে কিছু ‘ফিরিয়েও’ দিয়েছে বেসিকতাসের সমর্থকেরা। দুই দল মিলিয়ে হাসপাতালে ১০ জন ছুরিকাহত চিকিৎসা নিয়েছে। রয়টার্স