ফুটবলে সুযোগ ও শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাই এবার একসঙ্গে করছে এএফসি। তারই অংশ হিসেবে এশিয়ার ৪৭টি দেশের কাছেই নিবন্ধন চাওয়া হয়েছিল। সময়সীমা শেষ হলেও এএফসি জানায়নি ঠিক কয়টি দেশ নিবন্ধন করেছে। ৪০টির বেশি নিবন্ধন হলে ১২ ও ১৭ মার্চ দুটি প্রাকবাছাই খেলতে হবে। নইলে সরাসরি গ্রুপে ভাগ করে খেলা।
কে জানে, বাংলাদেশকেও হয়তো প্রাকবাছাই খেলতে হতে পারে। সে ক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি এএফসি ড্র অনুষ্ঠান চূড়ান্ত হবে সবকিছু। প্রাকবাছাই পার হলে বা খেলতে না হলে এবার বেশি ম্যাচ খেলার সুযোগ আসছে বাংলাদেশের সামনে। বলা বাহুল্য, প্রাকবাছাইয়ের গেরোয় আটকে গেলে সবই শেষ।
এএফসির র্যাঙ্কিংয়ে সাধারণত ৩৩-৩৪-এ থাকে বাংলাদেশ। ৪৫ দেশ নিবন্ধন করলে ৩৬-৪৫ পর্যন্ত প্রাকবাছাই খেলবে। ৪৬ বা ৪৭টি দেশ হলে প্রাকবাছাই খেলতে হবে। গ্রুপপর্বের ম্যাচের সময়ও কাল বাফুফেকে জানিয়ে দিয়েছে এএফসি—আগামী ১১ ও ১৬ জুন, ৩ ও ৮ সেপ্টেম্বর, ৮ ও ১৩ অক্টোবর, ১২ ও ১৭ নভেম্বর, ২০১৬ সালের ২৪ ও ২৯ মার্চ। এর মধ্যে আটটি ম্যাচ পাবে বাংলাদেশ।