ফুটবলের টার্ফ নিয়ে সুখবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর স্টেডিয়ামে বসাতে ফিফার দেওয়া টার্ফ চট্টগ্রাম বন্দরে পড়ে আছে আড়াই মাস হলো। এটি ছাড় করাতে জাতীয় রাজস্ব বোর্ড প্রায় দেড় কোটি টাকা রাজস্ব চায় বাফুফের কাছে। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে টার্ফ ছাড় করানো যাচ্ছিল না। অবশেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হস্তক্ষেপে একটা সমাধান হচ্ছে। টার্ফের শুল্ক মওকুফ করে দিয়েছেন তিনি। ফলে চট্টগ্রাম থেকে টার্ফ ঢাকায় আনতে আর কোনো বাধা নেই। দ্রুতই টার্ফ বসিয়ে কমলাপুর স্টেডিয়ামে খেলা শুরু করার প্রত্যাশা এখন বাফুফের।