ফুটবলের লেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হিসেবে যা পাওয়া সম্ভব তার প্রায় সবই পেয়েছেন। জীবনে প্রশংসা তো স্যার অ্যালেক্স ফার্গুসন কম পাননি। তবে ইয়ুর্গেন ক্লপের কথাটা ফার্গির কাছেও নিশ্চয়ই অভিনব ঠেকবে। ফুটবলের ‘জন লেনন’ আগে কেউ ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে বলেছে কি না সন্দেহ! কিংবদন্তি ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য লেননকে সর্বকালের সেরা গায়কদেরই একজন মনে করা হয়। ফার্গিকেও লিভারপুলের বর্তমান কোচ সর্বকালের অন্যতম সেরাই মনে করেন। আর লেননের জন্ম, বেড়ে ওঠা সব লিভারপুল শহরেই। ফার্গুসনকে এক অর্থে লিভারপুলের পক্ষ থেকেও সম্মান দিয়ে দিলেন ক্লপ! ইএসপিএন।