ফুটবলের সঙ্গে মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আঙ্গিকে আগামী ২৪ জুলাই চট্টগ্রাম থেকে শুরু হবে নবম পেশাদার ফুটবল লিগ। আগেই জানানো হয়েছে, এই লিগের দূত হিসেবে কাজ করবেন কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ। লিগের স্বত্ব কেনা প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের সঙ্গে কাল এক বছরের চুক্তিও হলো তাঁর। লিগের ছয়টি ভেন্যুতে যাবেন মমতাজ এবং ফুটবল উন্নয়নে সর্বাত্মক কাজ করবেন বলে জানালেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনসহ বাফুফের কর্মকর্তারা।