ফুটবলের সবকিছুই জানেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা আসলে একটু অভিনবই। ক্যারিয়ারে এ পর্যন্ত কম প্রশংসা তো শোনেননি। তবে ফুটবলটা খুব ভালো বোঝেন এমন কথা বোধ হয় খুব একটা শোনেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা মেসিকে নিয়ে সেই কথাটাই বললেন।
মেসির খেলাই শুধু নয়, তাঁর ফুটবল প্রজ্ঞাও মুগ্ধ করেছে আর্জেন্টাইন কোচকে, ‘আমি খুবই অবাক হয়েছি, ফুটবল নিয়ে সে এত কিছু জানে! আমার তো মনে হয় সে সবকিছুই জানে। ও সতীর্থদের খুব ভালোভাবে জানে, টেকনিক্যাল ব্যাপার আর মাঠের খেলা তো আছেই। সবকিছুর দিকেই যেন ওর প্রখর দৃষ্টি।’
বাউজা দায়িত্ব নেওয়ার পরই অবশ্য মেসি অবসর ভেঙে আবার ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। তবে আর্জেন্টাইন অধিনায়ক চোট পাওয়ায় তাঁকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ড্র করেছে দুটি ম্যাচই। সামনের সপ্তাহেই বার্সেলোনার হয়ে দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে আবার মাঠে ফিরতে পারেন মেসি। গোলডটকম।