ফুটবেলর খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রোনালদোর?
ভোটের সময় শেষ হয়ে গেছে। ব্যালন ডি’অরের সেরা তিনও ঘোষিত। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি আর ম্যানুয়েল নয়্যারের মধ্যে কে হচ্ছেন এ বছরের ফিফা বর্ষসেরা সেটা জানা যাবে আগামী ১২ জানুয়ারি।
তবে রোনালদোর সতীর্থরা কিন্তু তাঁর হাতেই তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের ট্রফিটা দেখছেন।
গ্যারেথ বেল যেমন বলে দিয়েছেন, ‘এবার রোনালদোর চেয়ে বড় কোনো দাবিদার নেই।’ বেলের চেয়ে একধাপ বেড়ে বলেছেন হামেস রদ্রিগেজ, ‘এ পুরস্কার সব খেলোয়াড়েরই স্বপ্ন। কিন্তু এবার এটা রোনালদোরই। শতকরা ৯৯ ভাগ ভোট পেয়ে এবার ওর জেতা উচিত।’ গোলডটকম।
ময়েসের প্রথম হার
শুরুটা হয়েছিল দারুণ। রিয়াল সোসিয়েদাদের কোচের দায়িত্ব নিয়ে প্রথম তিন ম্যাচের একটিতেও হারেননি ডেভিড ময়েস। লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে ড্র, তারপর
এলচের সঙ্গে ৩-০ গোলে জয়। কোপা ডেল রেতেও রিয়াল ওভিয়েদোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে সোসিয়েদাদ। মধুর সময়টা অবশেষে শেষ হলো
ময়েসের, পেলেন হারের স্বাদ। লা লিগায় পরশু ভিয়ারিয়ালের কাছে ৪-০ গোলে হেরেছে ময়েসের দল। এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ তাই সতর্কবার্তা দিয়েছেন তাঁর খেলোয়াড়দের, ‘আরও পরিশ্রম করতে হবে। নইলে প্রতিপক্ষের মাঠে জয় পাওয়া কঠিন হয়ে যাবে আমাদের জন্য।’ গোলডটকম।
জয়হীন মানচিনি
তাঁর অধীনে আগের মেয়াদে তিনবার সিরি ‘আ’ জিতেছিল ইন্টার মিলান। এর মধ্যে ২০০৬-০৭ মৌসুমে লিগ শিরোপা জেতার পথে ইন্টার হেরেছিল মাত্র একটি ম্যাচ। ইন্টারের কোচ হিসেবে সেই রবার্তো মানচিনির দ্বিতীয় অধ্যায়ের
শুরুটা সুখকর হলো না। সিরি ‘আ’তে মিলান ডার্বিটা ড্র করেছিলেন, তারপর রোমা আর উদিনেসের কাছে
দুটি ম্যাচেই হেরেছে ইন্টার। লিগে টানা তিন ম্যাচে জয়হীন মানচিনি অবশ্য কিছুটা সময় চেয়েছেন সমর্থকদের কাছে, ‘আমি এখনো দলটা গুছিয়ে উঠতে পারিনি। আশা করি, আমরা খুব শিগগির ছন্দে ফিরব।’ ডেইলি মেইল।