ফেডারেশন কাপ থেকে চট্টগ্রাম আবাহনীর বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলে পরের টুর্নামেন্টেই মুখ থুবড়ে পড়ল চট্টগ্রাম আবাহনী। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলের কাছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ৩-০ গোলে হেরে যাওয়ায় চট্টগ্রাম আবাহনীকে এখন দর্শক হয়েই থাকতে হবে। এ ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে জিতলে তবেই কোয়ার্টার ফাইনালের আশা ছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু শেখ রাসেল ঘুরে দাঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গেল শেষ আটে। গ্রুপে রানার্সআপ হয়েছে মুক্তিযোদ্ধা। শেখ রাসেলের তিনটি গোলই প্রথমার্ধে। গোল করেছেন ইকাঙ্গা, শাহেদ ও পল এমিলি।