ফেডারেশন কাপ নিয়ে বাফুফের জরুরি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ মে মাঠে গড়ানোর কথা মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপ। কিন্তু বাফুফেকে কাল সাত ক্লাব বিশেষ শর্ত দিয়ে একটি চিঠি দিয়েছে। আর এতেই ফেডারেশন কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পুরো বিষয়গুলো নিয়ে আজ পেশাদার লিগ কমিটির জরুরি সভা ডেকেছে বাফুফে। কাল বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘আমরা সাত ক্লাবের চিঠি হাতে পেয়েছি। বিষয়টির সমাধানের জন্য একটি জরুরি সভা ডেকেছি।’
বাফুফেকে দেওয়া যৌথ চিঠিতে ক্লাব কর্মকর্তারা লিগ শুরুর আগে গত মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট ও লিগের সব বকেয়া পরিশোধ করার দাবি জানিয়েছেন।