ফেডারেশন কাপ পেছাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা কাপের এক সপ্তাহ পর আগামীকাল ১৫ মে থেকেই ফেডারেশন কাপ শুরু করতে চেয়েছিল বাফুফে। কিন্তু সেটি শেষ পর্যন্ত হচ্ছে না।
পেশাদার লিগের ১২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও কাল পর্যন্ত শুধু শেখ জামাল, মুক্তিযোদ্ধা ও আরামবাগের সাড়া পেয়েছে ফেডারেশন। বাংলাদেশ জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। ক্যাম্পে যোগ দেওয়া খেলোয়াড়দের ছাড়া অনেক ক্লাব টুর্নামেন্টে অংশ নিতে চাইছে না। এ জন্য এশিয়ান কাপের প্লে-অফ শেষে ফেডারেশন কাপ শুরুর চিন্তাভাবনা বাফুফের। কাল বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বললেন, ‘মাত্র তিনটি ক্লাবের কাছ থেকে সাড়া পেয়েছি আমরা। পরবর্তী পদক্ষেপ নিতে আগামীকাল (আজ) বাকি ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসব। এরপরই ফেডারেশন কাপ নিয়ে সিদ্ধান্ত হবে।’