ফেডারেশন কাপের সেমিতে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন টাইব্রেকারে চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ চারে নাম লিখিয়েছে আরামবাগ। আজও মিলছিল টাইব্রেকার-রোমাঞ্চের আভাষ। কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিলে তা হতে দিলেন না। ১০১ মিনিটে তাঁর একমাত্র গোলেই রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। যদিও ওই গোল মানতে পারছিল না রহমতগঞ্জ। অফসাইডের দাবি তুলে দলটি তীব্র প্রতিবাদ জানায় রেফারির গোলের সিদ্ধান্তের। তবে তাদের দাবি নাকচ করে দেন রেফারি। এর আগে নির্ধারিত ৯০ মিনিট স্কোরলাইন ছিল ০-০। ২৩ জুন সেমিফাইনালে শেখ রাসেল খেলবে আগামীকাল ব্রাদার্স-আবাহনী ম্যাচের জয়ী দলের সঙ্গে। এর আগে শেখ রাসেল একবারই জিতেছে ফেডারেশন কাপ (২০১২)।