ফেনেরবাচের ফন পার্সি-বরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই স্ত্রী, দুই সন্তানসহ বিমানবন্দরে নেমেছেন। রবিন ফন পার্সি হয়তো ভেবেছিলেন, স্বাস্থ্যপরীক্ষা শেষে সংবাদ সম্মেলনে ফেনেরবাচের নীল-হলুদ জার্সিতে সাধারণভাবেই তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হবে। তখনো কি আঁচ করতে পেরেছিলেন কী রোমাঞ্চ অপেক্ষা করছে তাঁর জন্য?
রোববার ইস্তাম্বুলের বিমানবন্দরে নামার পরই ফেনেরবাচের সমর্থকেরা নায়কোচিত সংবর্ধনা দিয়েছে ডাচ স্ট্রাইকারকে। হাজারো সমর্থক স্কার্ফ উড়িয়ে, আতশবাজি জ্বালিয়ে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা ৩১ বছর বয়সী এ স্ট্রাইকারকে।
ফন পার্সিকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত ক্লাবটি। সে জন্যই কিনা, ডাচ অধিনায়কের বিমানবন্দরে অবতরণের আনুষ্ঠানিকতা সারার সময়টুকুও সরাসরি সম্প্রচার করা হয় ক্লাবের নিজস্ব টেলিভিশন চ্যানেল ফেনেরবাচে টিভিতে। এএফপি।