ফেনেরবাচের বাসে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকধারীদের গুলিতে চুরমার ফেনেরবাচে খেলোয়াড়দের বহনকারী বাসের কাচ l মেইল অনলাইন
বন্দুকধারীদের গুলিতে চুরমার ফেনেরবাচে খেলোয়াড়দের বহনকারী বাসের কাচ l মেইল অনলাইন

রিজেস্পোরকে ৫-১ গোলে হারিয়ে বাসে ফিরছিল তুর্কি লিগের শীর্ষ ক্লাব ফেনেরবাচে। কাল ত্রাবজোন শহরে ঢোকার পর হঠাৎ অতর্কিতে হামলা, একদল বন্দুকধারী বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। গাড়িচালকের মুখে গুলি এসে লাগে, ওই অবস্থাতেই তিনি গাড়িটিকে নিয়ে যান নিরাপদ দূরত্বে। খানিক পরেই আসে পুলিশ, হামলাকারীদের অবশ্য ধরা যায়নি। খেলোয়াড়দেরও কেউ আহত হননি।
হামলার সময় বাসেই ছিলেন ফেনেরবাচের সহসভাপতি মাহমুত উসলু। তিনি দাবি করেন, খেলোয়াড়দের সবাইকে হত্যার জন্যই হামলা করা হয়েছিল। পরে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় ইস্তাম্বুলে। ত্রাবজোনের গভর্নর জানান, চালকের অবস্থা গুরুতর নয়। প্রথমে খেলোয়াড়েরা মনে করেছিলেন, গাড়িতে কেউ ঢিল ছুড়ছে। পরে সামনের কাচ ভেঙে চালক আহত হলে বুঝতে পারেন বাসে কেউ গুলি চালাচ্ছে। তুর্কি ফুটবল ফেডারেশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তবে এ ঘটনার জন্য খেলা স্থগিত হবে না বলেও জানানো হয়েছে। এএফপি।