প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের সঙ্গে জিতে নির্ভার হয়েই আজ মাঠে নামতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচটা ড্র হওয়ায় আজ বেশ চাপে বাংলাদেশের খেলোয়াড়েরা। তারপরও জিতেই সেমিফাইনালে উঠতে চায় বাংলাদেশ। গুয়াহাটির সাই স্পোর্টস কমপ্লেক্স মাঠে বেলা আড়াইটায় গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের সঙ্গে।
মিডফিল্ডার জামাল ভূঁইয়ার কণ্ঠে আত্মবিশ্বাস, ‘আমরা এই ম্যাচটা জিততে চাই। আমাদের মাথায় এ ছাড়া অন্য কোনো ভাবনা নেই।’ গত ম্যাচে ভুটানের বিপক্ষে গোল নষ্ট করেছেন ফরোয়ার্ডরা। তবে এই ম্যাচে সেই ভুলগুলো আর হবে না বলেই প্রত্যাশা জামাল ভূঁইয়ার, ‘আসলে ফরোয়ার্ডদের গোল না পাওয়া হতাশার। ওরা চেষ্টা করছে কিন্তু ফিনিশিং হচ্ছে না। আশা করি নেপালের সঙ্গে গত ম্যাচের ভুলগুলো করবে না ওরা।’