প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিসবন বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, ক্লাব তাঁকে বরণ করেছিল নায়কের মতো। মাঠে নামার আগ পর্যন্ত কৈশোরের স্মৃতিবিজড়িত স্পোর্টিং লিসবনে প্রত্যাবর্তনটা মধুরই ছিল পর্তুগিজ উইঙ্গার নানির। মাঠে নামার পরই বদলে গেল পরিস্থিতি। ইউনাইটেড থেকে ধারে ফেরার পর লিসবনের মাঠে আরুকার বিপক্ষে প্রথম ম্যাচটা ছিল পরশু। মাঠে নামার আধা ঘণ্টার মধ্যেই হলুদ কার্ড দেখলেন। শুধু এটুকু হলে সমস্যা ছিল না! কিছুক্ষণ পর লিসবনের পাওয়া পেনাল্টিটাও নষ্ট করেছেন পোস্টে লাগিয়ে। সব মিলিয়ে প্রথম ম্যাচেই স্বাগতিক দর্শকদের বিরক্তির কারণ নানি! তাও ভালো যে একেবারে শেষ মুহূর্তের গোলের ম্যাচটা জিতেছে লিসবন। নইলে হয়তো খলনায়ক হয়েই মাঠ ছাড়তে হতো তাঁকে। মেইল অনলাইন।