ফেরা বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্দান্ত প্রত্যাবর্তন’—ফুটবলে এই কথাটা অনেকবারই ঘুরেফিরে এসেছে। ৩ গোল খেয়েও ম্যাচ জেতারও রেকর্ড আছে। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের জয়টা তো অনেকেরই মনে থাকার কথা। তবে অস্ট্রিয়ার তৃতীয় বিভাগ লিগে পরশু যা হয়েছে, সেটি আরও বিস্ময়কর। ৪০ মিনিট পর্যন্ত যখন একটা দল ৪-০ গোলে এগিয়ে, তারা জয়ের আগাম উদ্যাপন শুরু করে দিতেই পারে। নিউমার্কট্ও সেটি করতে গিয়েই পড়েছে বিপদে। ড্র নয়, সেকিরচেনের সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হয়েছে ৫-৪ গোলে। সেটিও খুবই নাটকীয়ভাবে। বিরতির আগেই দুই গোল শোধ করে ফেলেছিল সেকিরচেন, বিরতির পরে আরও এক গোল। ৪-৩ গোলে পিছিয়ে পড়ার পর নিউমার্কট্ হয়ে যায় আটজনের দল; লাল কার্ড দেখেছেন তাদের তিন খেলোয়াড়। এরপর সেকিরচেন সমতা ফিরিয়ে আনে। তারপরও নিউমার্কট্ একটা পয়েন্ট পেয়ে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু খেলার একদম শেষ মুহূর্তে গোল খেয়েই কপাল পোড়ে তাদের। ইএসপিএন।