প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে আছে ফ্রেডি রিঙ্কনকে? কলম্বিয়া দলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন। ক্লাব ফুটবলে খেলেছেন রিয়াল মাদ্রিদের মতো দলে, করিন্থিয়ানসকে জিতিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। মাদকব্যবসায় সংশ্লিষ্টতার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল খুঁজছে তাঁকে! ৪৮ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার খেলা ছেড়ে ক্যারিয়ার শুরু করেছিলেন কোচিংয়ে। সর্বশেষ ২০১০ সালে অ্যাটলেটিকো মিনেইরোর সহকারী কোচ ছিলেন। পাশাপাশি পানামার মাদকসম্রাট পাবলো রায়ো মন্তানোর সঙ্গে পানামায় শুরু করেছিলেন আবাসনব্যবসাও। মাদকসম্রাটের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য কলম্বিয়ায় একাধিকবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। কিন্তু এবার কলম্বিয়ার বাইরে পানামায় জড়িয়ে পড়েছেন মাদকসংক্রান্ত অপরাধে। আছে অর্থ পাচারের অভিযোগও। রয়টার্স।