প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরল মনে একটা কথা বলে মারুয়ানে ফেলাইনি পড়েছেন বিপাকে। এটা নিয়ে চলছে তোলপাড়। ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া পিএসজিতে যেতে পারেন, গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশ কদিন ধরে। ফ্রেঞ্চ টিভি টেলেফুট ফেলাইনির উদ্ধৃতি দিয়ে টুইট করল, ‘ডি মারিয়া পিএসজিতে গেলে ভালোই করবে।’ এখনো কিছুই চূড়ান্ত হয়নি, ইউনাইটেড-পিএসজি কোনো পক্ষই মুখ খোলেনি, ফেলাইনি এমন কথা বলেন কী করে! পরে অবশ্য এই বেলজিয়ান মিডফিল্ডার টুইটে দাবি করেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি বলেছিলেন, ডি মারিয়া বিশ্বমানের খেলোয়াড়, যে ক্লাবেই যান না কেন ভালো করবেন। ডি মারিয়ার জায়গায় থাকলে কখনো নাকি ইউনাইটেড ছাড়তেন না ফেলাইনি। কোনটা সত্যি কে জানে! বিবিসি।