ফোনের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী ঝড়টাই না গেল কিছুদিন! সাময়িক অস্থিরতা শেষে ন্যু ক্যাম্পে এখন আবার বইছে স্বস্তির সুশীতল হাওয়া। লিওনেল মেসিও মনে হচ্ছে আপাতত ক্লাব ছাড়ার চিন্তাটা মাথা থেকে ঝেঁটিয়ে দূর করেছেন। পেছন থেকে কেউ কি কলকাঠি নেড়েছেন? এখন জানা যাচ্ছে, ঘটনা অনেকটা সে রকমই। একটা ফোনই নাকি হয়েছে মুশকিল আসান। পেপ গার্দিওলার ফোন পেয়েই মেসি ঠান্ডা। ব্যালন ডি’অর অনুষ্ঠানের পরই মেসি ইঙ্গিত দেন, পরের মৌসুমে ক্লাবে থাকাটা অনিশ্চিত। সাধারণ অনুমান যে কোচ লুইস এনরিকের সঙ্গে দ্বন্দ্বের জেরেই অমন সিদ্ধান্ত। এর পরই গার্দিওলার সঙ্গে কথা হয় মেসির। সাবেক কোচ তাঁকে এনরিকের ওপর আস্থা রাখতে বলেন। গার্দিওলা নাকি এটাও বলেছেন, এনরিকেই বার্সার জন্য সবচেয়ে যোগ্য লোক। কিন্তু গার্দিওলা কি মেসিকে বায়ার্নে যেতে রাজি করাতে পারতেন না! গোলডটকম।