ফ্যালকাওয়ের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাদামেল ফ্যালকাওয়ের
রাদামেল ফ্যালকাওয়ের

অফিশিয়াল জন্মতারিখটা সব জায়গায় একই—১০ ফেব্রুয়ারি, ১৯৮৬। সেই হিসাবে রাদামেল ফ্যালকাওয়ের বয়স এখন ২৮। তাঁর এই বয়স নিয়েই উঠেছে বিতর্ক, ফ্যালকাও বয়স ভাঁড়িয়েছেন! কলম্বিয়ান স্ট্রাইকারের প্রকৃত বয়স নাকি ৩০। গুঞ্জন অবশ্য আগেও একবার শোনা গিয়েছিল। দুই বছর আগে ফ্যালকাওয়ের ছেলেবেলার স্কুলের এক শিক্ষক দাবি করেছিলেন এই স্ট্রাইকারের বয়স দুই বছর কমানো হয়েছে। তখন ফ্যালকাওয়ের পরিবার সংবাদমাধ্যমকে জন্মসনদ দেখানোয় বিতর্কটা থেমে গিয়েছিল সেখানেই। কিন্তু পুরোপুরি চাপা পড়েনি। এখন নতুন করে ওঠায় প্রশ্ন জেগেছে, ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ কি তাহলে ধোঁকা খেল? বয়স দুই বছর বেশি হলে তো তাদের খরচটা আরও কম হতো! তবে ইউনাইটেড সাম্প্রতিক বিতর্কটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে। বরং ফ্যালকাও চোট কাটিয়ে উঠতে পেরেছেন কি না সেটি নিয়েই তারা উদ্বিগ্ন। মেইল অনলাইন।