প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের হয়ে ফর্মটা একদমই ভালো যাচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেডে এই মৌসুমে রাদামেল ফ্যালকাও নিজের ছায়া হয়ে আছেন। কিন্তু কলম্বিয়ার হয়ে যেন সেই পুরোনো ফ্যালকাও, পরশু কুয়েতের সঙ্গে ৩-১ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেছেন। সবচেয়ে বড় কথা, এই গোলেই ছুঁয়ে ফেলেছেন কলম্বিয়ার হয়ে আরনলদো ইগুয়ারানের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ২৪ গোল করেছিলেন ইগুয়ারান, ফ্যালকাওয়ের তাঁকে ছাড়িয়ে যাওয়াটা এখন শুধুই সময়ের ব্যাপার। এএফপি।