ফ্যালকাওয়ের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের জুনের পর এই প্রথম গোল করলেন কলম্বিয়ার জার্সিতে। তাতেই রেকর্ড রাদামেল ফ্যালকাওয়ের! কলম্বিয়ার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হতে একটা গোলই দরকার ছিল মোনাকো স্ট্রাইকারের। অবশ্য তাঁর রেকর্ডের রাতেও জেতেনি কলম্বিয়া। মুর্সিয়ায় পরশু স্পেন–কলম্বিয়ার প্রীতি ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে। ২২ মিনিটে ডেভিড সিলভা স্পেনকে এগিয়ে দেন, এডউইন করদোনা ও ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু ৮৭ মিনিটে স্পেনকে সমতায় ফেরান আলভারো মোরাতা। অন্য প্রীতি ম্যাচে ইতালি ৩-১ গোলে হারিয়েছে উরুগুয়েকে। মার্কা।