ফ্রান্স প্রস্তুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার রাতে শুরু হচ্ছে ইউরো। দেড় যুগ পর আবারও ফুটবলের বড় কোনো আসর আয়োজন করবে ফ্রান্স। এ উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। তবে মাঠ ও আনুষঙ্গিক অন্যান্য কিছু ছাপিয়ে নিরাপত্তা নিয়েই ভাবতে হচ্ছে বেশি। পুলিশ, সেনা ও বেসরকারি নিরাপত্তা বাহিনী মিলিয়ে ৯০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মীকে নিযুক্ত করা হচ্ছে ইউরো উপলক্ষে। প্যারিসের পুলিশ প্রধান মিচেল ক্যাদত বলেন, ‘২০১৬ ইউরো খুব বড় একটা দায়িত্ব। আমরা প্রস্তুত, আমাদের পক্ষে যতটা প্রস্তুত হওয়া সম্ভব।’ মার্কা।