ফ্রান্সের যে রেকর্ড ভয় দেখাচ্ছে আর্জেন্টিনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বিপক্ষে মেসির দিকে তাকিয়ে আর্জেন্টিনা। ছবি: এএফপি
ফ্রান্সের বিপক্ষে মেসির দিকে তাকিয়ে আর্জেন্টিনা। ছবি: এএফপি
আর্জেন্টিনার বিপক্ষে আজ শেষ ষোলোয় মুখোমুখি হবে ফ্রান্স। পরিসংখ্যান বলছে, দ্বিতীয় রাউন্ডে মাত্র একবার হেরেছে ইউরোপের দলটি


ফ্রান্স এবার বিশ্বকাপের অন্যতম ফেবারিট। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় উঠে এসেছে দলটি। শুধু ফেবারিট বলেই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের অতীত পারফরম্যান্স কিন্তু আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ। শেষ ষোলোয় যে ফ্রান্স একবারই হেরেছে, ১৯৩৪ বিশ্বকাপ। 

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এর আগে আর্জেন্টিনাকে কখনোই ফ্রান্সের মুখোমুখি হতে হয়নি। গ্রুপ পর্বে অবশ্য দুবার দেখা হয়েছিল তাদের। দুবারই জিতেছে লাতিন দলটি। তবে আর্জেন্টিনার দুশ্চিন্তা অন্যখানে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স মাত্র একবার হেরেছে, সেটাও দু-এক বছর নয়, পাক্কা ৭৪ বছর আগে।
১৯৩৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে সে ম্যাচে অনেক হাড্ডাহাড্ডি লড়েও পারেনি ফরাসিরা। অস্ট্রিয়ার কাছে ৩-২ গোলের হারে ছিটকে পড়েছিল ফ্রান্স। এরপর আরও পাঁচবার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে কোনোবারই হারের মুখ দেখেনি তারা। ঠিক এখানেই আর্জেন্টাইনদের যত ভয়। আজ আর্জেন্টিনাকে জিততে হলে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকে বিদায় নিতে হবে ফ্রান্সকে। আর্জেন্টিনা কি পারবে ফ্রান্সকে আরও একবার শেষ ষোলো থেকে বিদায় করতে?

বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের পারফরম্যান্স:

ফ্রান্স ২-৩ অস্ট্রিয়া, ১৯৩৪
ফ্রান্স ৩-১ বেলজিয়াম, ১৯৩৮
ফ্রান্স ২-০ বনাম ইতালি, ১৯৮৬
ফ্রান্স ১-০ বনাম প্যারাগুয়ে, ১৯৯৮
ফ্রান্স ৩-১ বনাম স্পেন, ২০০৬
ফ্রান্স ২-০ বনাম নাইজেরিয়া, ২০১৪