ফ্রেঞ্চ লিগে 'হক-আই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল। ব্যবহার করা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। এবার গোললাইন-প্রযুক্তির ব্যবহার হচ্ছে ফ্রান্সেও। ফ্রান্সের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি ফ্রেঞ্চ) কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বল গোললাইন অতিক্রম করেছে কি করেনি সেটি নিশ্চিত হতে চলতি মৌসুমে অংশ নেওয়া ২০টি দলের স্টেডিয়ামেই ‘হক-আই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এলএফপি সভাপতি ফ্রেদেরিক থিরিজ জানালেন, প্রতিটি স্টেডিয়ামে দুই পাশে সাতটি করে ক্যামেরা বসানো হয়েছে। বল গোললাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গেই রেফারির হাতের বিশেষ ঘড়ি ও মাঠের বড় পর্দায় ‘গোল’ লেখা ভেসে উঠবে। আইএএনএস।