ফ্রেডের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা ফ্রেড! ঘরের মাটিতে বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই দুদণ্ড শান্তিতে থাকতে পারছেন না সাবেক ব্রাজিল স্ট্রাইকার। বিশ্বকাপের সময় প্রতি ম্যাচেই সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল। কিছুটা অভিমানেই হয়তো বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। নিবিষ্ট মনে শুধু ক্লাব ফ্লুমিনেন্সে খেলতে চেয়েছিলেন। ক্লাব ফুটবলেও একই অবস্থা। রাগ ঝাড়ার জন্য সমর্থকদের সবচেয়ে ‘পছন্দে’র খেলোয়াড়ে পরিণত হয়েছেন ফ্রেড। গত পরশুই যেমন রিও ডি জেনিরোর বিমানবন্দরে সমর্থকেরা বিয়ারের ক্যান ছুড়ে মেরেছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকারের দিকে। একটু আগেই যে স্পোর্ট রেসিফের কাছে ১-০ গোলে হেরে গেছে ফ্লুমিনেন্স। ক্যানটা গায়ে না লাগলেও ফ্রেডও তেড়ে যান সমর্থকদের দিকে। ভাগ্যিস, নিরাপত্তারক্ষীরা এসে থামিয়ে দিয়েছিলেন! আইএএনএস।