ফ্রেডের কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেডকে মনে আছে? তাঁকে ব্রাজিল সমর্থকদের অন্তত ভুলে যাওয়ার কোনো কারণ নেই। নিজ দলের সমর্থকদের কাছ থেকে এই স্ট্রাইকারের মতো অভিশাপ আর কেউ পেয়েছেন কি না সন্দেহ। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোলের কত সুযোগ যে তিনি নষ্ট করেছিলেন! এরপর অবশ্য আর দলে থাকতে পারেননি, পরে তো অবসরই নিয়ে নিয়েছেন জাতীয় দল থেকে। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার এখনো ক্লাব ফুটবল খেলছেন। আবারও তাঁর সংবাদ শিরোনামে আসা ভুল কারণেই। ব্রাজিলিয়ান লিগে ফ্রেড এখন খেলেন ফ্লুমিনেন্সের হয়ে। অ্যাটলেটিকো প্যারানেন্সের সঙ্গে ম্যাচে ঘটিয়েছেন একটা অঘটন। ম্যাচে একটি ফ্রিকিকের সময় জটলার মধ্যে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের মুখে কষে ঘুষি মেরে বসেছেন। সঙ্গে সঙ্গে দেখেছেন লাল কার্ড। এখন বেশ কয়েকটি ম্যাচে দর্শক
হয়ে থাকতে হবে তাঁকে! ফক্স স্পোর্টস।