ফ্র্যাঞ্চাইজি লিগের পূর্ণাঙ্গ প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন আগে সংক্ষিপ্ত প্রস্তাব দিয়ে গিয়েছিল সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করতে কাল তারা বাফুফেকে পূর্ণাঙ্গ পরিকল্পনা পাঠিয়েছে ই-মেইলে। ভারতের মতো ৮ ভেন্যুতে ৮টি দল নিয়ে টুর্নামেন্ট করার কথাই বলেছে কলকাতাভিত্তিক ওই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬১টি ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে। থাকবে বিদেশি কোচ, নামী-দামি বিশ্বতারকা।
৫ জানুয়ারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঢাকায় এসে বাফুফের সঙ্গে আলোচনায় বসবেন। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজনের সপক্ষে সিদ্ধান্ত নেয়নি বাফুফে। সব যাচাই-বাছাই করার পর তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।