ফ্লুমিনেন্স ছাড়লেন রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর ক্লাব কেরেতারো ছেড়ে গত জুলাইয়ে দেড় বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন ফ্লুমিনেন্সে। মাস তিনেকও যায়নি, এরই মধ্যে ক্লাব ছেড়ে দিলেন রোনালদিনহো। দুই পক্ষের সম্মতিতেই চুক্তি বাতিল হয়েছে।
তিন মাসে ফ্লুমিনেন্সের জার্সিতে নয়টি ম্যাচ খেলেছেন। গোল তো পানইনি, কোনো গোলে সহায়তাও ছিল না ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ানের। সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে বেশ কয়েকবার। নিজেই তাই ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করে ‘মুক্তি’ নিয়েছেন। দ্য গার্ডিয়ান।