ফ্লোরেঞ্জির অবিশ্বাস্য গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ মিটারেরও বেশি দূর থেকে পার্শ্বরেখার কাছ থেকে শট। বার্সেলোনা গোলকিপার টের স্টেগেনের মাথার ওপর দিয়ে বল ঢুকে গেল জালে। রোমার মিডফিল্ডার ফ্লোরেঞ্জি নিজেও যেন বিশ্বাস করতে পারছেন না! l এএফপি
৫০ মিটারেরও বেশি দূর থেকে পার্শ্বরেখার কাছ থেকে শট। বার্সেলোনা গোলকিপার টের স্টেগেনের মাথার ওপর দিয়ে বল ঢুকে গেল জালে। রোমার মিডফিল্ডার ফ্লোরেঞ্জি নিজেও যেন বিশ্বাস করতে পারছেন না! l এএফপি

কী হয়েছে, সেটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগল স্টাডিও অলিম্পিকোর। টিভি পর্দায় যাঁরা রাত জেগে খেলা দেখেছেন, অবিশ্বাসে তাঁরাও হয়তো চোখ খানিকটা কচলে নিয়েছেন। রোমার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিও কি বিশ্বাস করতে পারছিলেন? দুই হাত দিয়ে মুখ ঢেকেছেন অবিশ্বাসে, ঘোর কাটিয়ে পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে তাঁকে জানাচ্ছে অভিবাদন!
ম্যাচের তখন ৩১ মিনিট। নিজেদের অর্ধে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকছিলেন ফ্লোরেঞ্জি। বার্সেলোনার অর্ধে সামান্য ঢুকেই, বলতে গেলে মধ্যরেখা পেরিয়েই পার্শ্বরেখাঘেঁষা জায়গা থেকে হঠাৎই শট করলেন। গোলপোস্ট ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছিলেন বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেন। বিস্ফারিত চোখে দেখলেন, বলটা তাঁর মাথার ওপর দিয়ে ঢুকে যাচ্ছে গোলপোস্টে। ৫০ মিটারেরও বেশি দূর থেকে প্রায় অসম্ভব এক গোল করে বসলেন রোমা ডিফেন্ডার।
কতটা বিহ্বল হয়ে পড়েছিলেন, পরে ফ্লোরেঞ্জি নিজেই জানিয়েছেন, ‘দারুণ একটা গোল ছিল, সেটা তো গোলের পর আমার মুখ দেখেই বুঝতে পেরেছেন। প্রতিদিন তো আর এ রকম হয় না।’ প্রশ্ন উঠতেই পারে, ফ্লোরেঞ্জি ওটা জেনেশুনে করেছেন তো? সে রকমই দাবি করলেন, ‘আমি জেকোকে (রোমা স্ট্রাইকার) দেখেছি, কিন্তু বুঝলাম ওকে বল দেওয়া সম্ভব নয়। আমি নিজেকেই এরপর বললাম, “মারো”। খুব খারাপ হলে বড়জোর বলটা বাইরে চলে যেত। এরপর দেখলাম বলটা জালে জড়িয়ে যাচ্ছে। এখন ভিডিওটা দেখে আমি আবেগতাড়িত হয়ে পড়ছি।’

গোলটা যিনি একদম কাছ থেকে দেখেছেন, বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে পরে টুইট করেছেন, ‘দেখেও বিশ্বাস করতে পারছিলাম না। আমার ক্যারিয়ারে দেখা সেরা গোলগুলোর একটি।’ একটা গোল দিয়েই ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন ফ্লোরেঞ্জি। এএফপি।

বিচিত্রা

প্রথম কোচ হিসেবে ৫০টি ম্যাচ হারলেন আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার

প্রথম সপ্তাহে তিন ইংলিশ ক্লাব ইউনাইটেড, সিটি, আর্সেনালই হেরেছে ১-২ গোলে

চ্যাম্পিয়নস লিগের আটটি আলাদা আসরে গোল করা প্রথম জার্মান টমাস মুলার

২০০৮ সালের পর এই প্রথম টানা তিনটি ম্যাচে কোনো গোল করতে বা করাতে পারেননি মেসি