ফ্লোরেন্তিনোর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দলের ব্যর্থতার দুঃখ ভুলতে কত কিছুই না করে মানুষ। তাই বলে দলের সভাপতির বিরুদ্ধেই মামলা! হ্যাঁ, এটাই সত্যি, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে মামলা করলেন দুই সমর্থক। এবার মৌসুমের মাঝপথে বড় এক ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ, কোপা ডেল রে থেকে হয় বহিষ্কৃত। রুশ উইঙ্গার ডেনিস চেরিশেভকে অবৈধভাবে খেলানোর জন্য কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয় রিয়ালকে, যেটি ছিল এই প্রতিযোগিতায় রিয়ালের প্রথম ম্যাচ। রাউল জিমেনেজে গুইলেম ও সুজানা কাস্তানো কাবা নামের দুই সমর্থকের দাবি, কোপা ডেল রে থেকে রিয়াল বাদ পড়ায় সামাজিকভাবে হেয় হতে হয়েছে তাঁদের। গুইলেম ও কাবার দাবি, ডিসেম্বরের ওই ঘটনায় কর্মস্থল ও আড্ডার ক্যাফেতে সবার বিদ্রূপের শিকার হয়েছেন তাঁরা। তাঁরা অসহায় বোধ করেছেন এবং তীব্র মনঃকষ্টের শিকার হয়েছেন। তাঁদের দাবি, এতে আর্থিক ক্ষতিও হয়েছে। তাই ক্ষতিপূরণের আশায় রিয়াল সভাপতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন তাঁরা। সূত্র: এএস স্পোর্টস।