বউ অখুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী এলিসাবেত্তার সঙ্গে কন্তে
স্ত্রী এলিসাবেত্তার সঙ্গে কন্তে

রোববার জুভেন্টাস-ইন্টার মিলান ম্যাচে হঠাৎই ক্যামেরায় ধরা পড়ল চশমা পরা চিন্তামগ্ন মুখটা—আন্তোনিও কন্তে! জুভেন্টাসের সাবেক কোচ এখন চেলসিকে সামলাচ্ছেন। জুভেন্টাসের ম্যাচ তিনি দেখতে আসতেই পারেন। কিন্তু এতেই একটা ‘পারিবারিক অসন্তোষে’র মুখে পড়েছেন কন্তে। তাঁর স্ত্রী এলিসাবেত্তা গোসসা করেছিলেন। কারণ দিনটা ছিল কন্তের ব্যস্ত সূচিতে ‘অমাবস্যার চাঁদের’ মতো একটি ছুটির দিন। আগের সপ্তাহে লিভারপুল ও আর্সেনালের সঙ্গে ম্যাচের পর খেলোয়াড়দের তিন দিনের ছুটি দিয়েছিলেন কন্তে, তার মানে তাঁর নিজেরও ছুটি। এমন দিনে স্বামীর সঙ্গে সময় কাটাতেই চেয়েছিলেন কন্তের স্ত্রী। তা না করে কন্তে গেলেন ইতালিতে ফুটবল ম্যাচ দেখতে! তবে ‘পাপমোচনে’র সুযোগটাও কাজে লাগানোর পরিকল্পনা এঁটেছেন কন্তে, দুদিন পর ভ্যালেন্টাইনস ডে আছে না! গোলডটকম।