প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর নিজের ক্যারিয়ারের অবস্থা এখন গোত্তা খাওয়া ঘুড়ির মতো। চেলসি ছেড়েছেন ২০১৪ সালে। এরপর তিন বছরের মধ্যে মাইকেল এসিয়েন এক বছর খেলেছেন এসি মিলানে, এক বছর গ্রিসের প্যানাথিনাইকোসে, আর এক বছর ছিলেন ক্লাবছাড়া। এই মৌসুমের শুরুতে অবশ্য একটা ক্লাব পেয়েছেন ৩৪ বছর বয়সী ঘানাইয়ান মিডফিল্ডার, খেলছেন ইন্দোনেশিয়ার ক্লাব পারসিব বানদুংয়ে। তবে তাঁর ক্যারিয়ারের অবস্থা যা-ই হোক, এসিয়েনের স্ত্রী আকুসা পুনি এসিয়েনের কপালটা বেশ হাসছে। ইউরোপের একটা ক্লাবই তিনি কিনে নিয়েছেন! গত বৃহস্পতিবার ইতালির তৃতীয় বিভাগ সিরি সি’র দল কোমোর মালিকানা কিনেছেন ২ লাখ ৩৭ হাজার ইউরো দিয়ে (প্রায় ২ কোটি ৪ লাখ টাকা)। ‘পানির দর’ মনে হচ্ছে? এক বছর আগেই যে ক্লাবটা দেউলিয়া হয়ে গিয়েছিল। মার্কা।