প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের জয় নিশ্চিত করার জন্য নিজের স্ত্রীকেই স্টেডিয়ামে আসতে নিষেধাজ্ঞা! ঠিক এমনই করেছেন মরিসিও পচেত্তিনো। টটেনহাম হটস্পার কোচের ধারণা, স্ত্রী কারিনা ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে ম্যাচের সময় না এলেই তাঁর দল জেতে। স্টোক সিটি ও এভারটনের বিপক্ষে স্পারদের জয়ের ম্যাচেও কারিনা ছিলেন না মাঠে। ব্যস, তাতেই এল পচেত্তিনোর নিষেধাজ্ঞা। আর্জেন্টাইন কোচ জানালেন, ‘গত কয়েক সপ্তাহে ও মাঠে আসেনি, তাই ওকে বললাম, “তুমি বাসায় থাকলেই ভালো হয়, আমরা জিতছি।”’ অবশ্য তাঁর স্ত্রীও কম যান না, পচেত্তিনোকেও মাঠে আচরণের ব্যাপারে পরামর্শ-টরামর্শও দেন। এই যেমন, এভারটনের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে ডেলে আলির গোলের পর পচেত্তিনোর পাগলাটে উদ্যাপন দেখেই নাকি বার্তা দিয়েছেন, ‘এমন যেন আর কখনো না দেখি!’ গোলডটকম।