বঙ্গবন্ধু কাপে এবার বাংলাদেশের দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু কাপের লোগো।
বঙ্গবন্ধু কাপের লোগো।

এ বছরের জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় মেতেছিলেন ফুটবলপ্রে​মীরা। নতুন বছরের শুরুতেই আবারও বঙ্গবন্ধু কাপের মোড়কে আন্তর্জাতিক ফুটবলের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে।

মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাহরাইন আগামী ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু কাপের আসরে খেলার ব্যাপারে চূড়ান্ত সম্মতি জানিয়ে দিয়েছে।
ছয়টি বিদেশি দলের পাশাপাশি এবারের আসরে খেলবে বাংলাদেশের দুটি দল। জাতীয় দলের পাশাপাশি আসন্ন এসএ গেমসের কথা মাথায় রেখে খেলানো হবে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলকেও।

গত প্রতিযোগিতায় শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দলই জাতীয় দল পাঠায়নি বলে বঙ্গবন্ধু কাপের মর্যাদা কিছুটা হলেও ক্ষুণ্ন হয়েছিল। এবার নাকি বেশিরভাগ দলই তাদের মূল জাতীয় দল পাঠানোর কথা জানিয়েছে বাফুফেকে।
গতবারের মতো এবারও ঢাকা ও সিলেটে বঙ্গবন্ধু কাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।