বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দুটি ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দুটি ফাইনাল। প্রথমটি শুরু বেলা দেড়টায়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেল সাড়ে তিনটায় মেয়েদের বিভাগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল। রাজশাহীর চারঘাটার বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে লালমনিরহাট পাটগ্রামের টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দুটি ফাইনালের চার দলকে নিয়ে কাল বাফুফে ভবনে যৌথ সংবাদ সম্মেলন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও বাফুফে। চার দলই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ছেলেদের বিভাগে টৈটং স্কুল তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ এনেছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীবার বিষয়টি কঠোরভাবে দেখা হবে।