বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বরগুনার আমতলী পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল অগ্রদূত ২-১ গোলে হারিয়েছে কুড়িগ্রাম আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে রাজশাহী চারঘাট বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাল বড়বাড়িয়া ৬-০ গোলে হারিয়েছে বরিশাল মেহেন্দিগঞ্জ উত্তর পূর্ব ষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।