বজ্র আঁটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেতে খেতে সেলফি তুলবেন নেইমার-ডেভিড লুইজরা? টিম মিটিংয়ে দুষ্টুমির ছবি পোস্ট করবেন ইনস্টাগ্রামে? বিচিত্র সব টুপি পরে ছবি দেবেন টুইটারে? উঁহু, এখন থেকে ব্রাজিল ফুটবল দলে সেসব আর হওয়ার জো নেই। এখন থেকে ব্রাজিল দলে খাওয়ার সময় বা টিম মিটিংয়ে মুঠোফোন বা ট্যাব ব্যবহার করা যাবে না। শুধু তা-ই নয়, কানের অলংকার, টুপি বা চপ্পলও পরতে পারবেন না। দাঁড়ান, আরও আছে! সবাইকে একসঙ্গে গলা মিলিয়ে জাতীয় সংগীত গাইতে হবে, কোনো ধর্মীয় বা রাজনৈতিক মন্তব্য করা যাবে না, যাঁর যাঁর ফোনের বিলও তাঁকেই দিতে হবে। দুঙ্গা বলে দিয়েছেন, এসব নিয়ম এখন থেকে কড়াকড়িভাবে মেনে চলতে হবে। কেননা সবকিছুই করা হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য। ব্রাজিল দল তাহলে ভেতরে ভেতরে আবার জেলখানা হয়ে উঠল! রয়টার্স।