বড় জয়ে শুরু শেখ রাসেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটগ্রস্ত মিডফিল্ডার হেমন্তকে ছাড়াই মৌসুমের প্রথম ম্যাচটা খেলল শেখ রাসেল ক্রীড়াচক্র। মোহামেডানের সঙ্গে দেনা-পাওনাসংক্রান্ত জটিলতায় জাহিদ হোসেনও থাকলেন মাঠের বাইরে। তবু উত্তর বারিধারার সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এল বড় জয়—৫-০।
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল খেলাও নিশ্চিত হলো এতে। এমিলি ও কিংসলে চিগুজি জোড়া গোল করেছেন, অন্য গোলটি পলের। দুই ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বারিধারার।
একই মাঠে দিনের প্রথম ম্যাচে নাটকীয়তা। ফরাশগঞ্জকে দ্বিতীয় হারের স্বাদ দিয়ে ম্যাচটা জিতে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। খালেদ জয়সূচক গোলটা করেছেন শেষ বাঁশির ঠিক আগে। টুর্নামেন্ট থেকে বিদায় ফরাশগঞ্জের, প্রথম ম্যাচ জিতেই চট্টগ্রাম আবাহনী শেষ আটে। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীও।