বদল কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খেলছে বার্সেলোনা আর মেসি নেই, ২০১৭ সালে এমনটা আর দেখা যায়নি। মৌসুমে ৩০ ম্যাচে ৩১ গোল করেন যে ফরোয়ার্ড, তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সাহস করবেন কোন কোচ! পরশু অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৬৪ মিনিটের সময় সেটাই হলো, মেসিকে তুলে নিয়ে নামানো হলো সার্জি রবার্তোকে। কাল কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচে। এটা করতেই পারেন কোচ। তবু একটু নিশ্চিত হতে লুইস এনরিকেকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা, কেন এই সিদ্ধান্ত? ঝাঁজালো উত্তরই মিলল, ‘কোনো মন্তব্য করব না, আপনারা গল্প চান। কিন্তু আমি চাই না, এটা নিয়ে লিখুন। কোনো তথ্য দেব না।’ সবাই কিন্তু এখন অন্য গল্প লিখছে! ফোর ফোর টু।