বদলে ফেলা হলো ইউরোর মাঠের ঘাস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির কোচ আন্তোনিও কন্তে ক্ষোভের সঙ্গে বলেছিলেন, এই মাঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যোগ্য নয়! ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও বলেছেন, এই মাঠে খেলতে হওয়াটা ‘লজ্জাজনক’। ঘাসের সমস্যায় কারণে ইউরোতে লিল স্টেডিয়ামের মাঠ নিয়ে কয়েক দিন ধরেই এমন সমালোচনা চলছে। গত বৃহস্পতিবার তাই মাঠের সব ঘাস বদলে ফেলেছে উয়েফা।
কয়েক সপ্তাহের বৃষ্টিতে মাঠের ক্ষতি হয়েছে। গ্রুপ পর্বে ম্যাচের আগের দিন দলগুলোকে এই মাঠে অনুশীলনও করতে দেওয়া হয়নি, যাতে দুই ম্যাচের বিরতিতে মাঠের ঘাস ঠিক হওয়ার জন্য বাড়তি সময় পাওয়া যায়। বদলে যাওয়া মাঠেই এখন জার্মানি-স্লোভাকিয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি হবে। এএফপি।